০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • তারিখ : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / 623

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করে এসে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঘরের সামনে টানানো জিআই তারে কাপড় দিতে যান রিনা আক্তার। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দৃশ্যটি দেখে স্ত্রীকে বাঁচাতে যান কামাল উদ্দিন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

তারিখ : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২