০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • তারিখ : ০১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / 415

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় মহাসড়ক অবরোধ করে বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের হাড়িখোলা এলাকায় ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক সংলগ্ন ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা হাড়িখোলায় সড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ শুরু করেন।

এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে। উত্তেজিত শ্রমিকদের অবরোধ তুলে নিতে বোঝানো হচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ওসি মো. জিয়াউল চৌধুরী জানান।

শেয়ার করুন

কুমিল্লায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তারিখ : ০১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১