০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মণ্ডপকান্ডে অভিযুক্ত ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

  • তারিখ : ০২:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 412

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় মণ্ডপকান্ডে অভিযুক্ত ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় মণ্ডপকান্ডে অভিযুক্ত ৪ জনকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয়।

আদালতে অভিযুক্তদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কোতোয়ালী থানার এসআই মফিজুল ইসলাম। শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এম তানভীর আহমেদ।

রিমান্ডে থাকা অপর তিনজন হলেন, সিসিক্যামেরার ফুটেজে শনাক্ত মসজিদে বসে থাকা হাফেজ হুমায়ুন, মাজারের খেদমতকারী ফয়সাল এবং ট্রিপল নাইনে ফোন দেয়া ইকরাম।চারজনই প্রাথমিকভাবে ঘটনায় সম্পৃক্ততার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, কড়া নিরাপত্তায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ইকবালসহ চারজনকে। আদালতে তোলার আগে কুমিল্লা পুলিশ লাইনসে রাখা হয়েছিলো ইকবালকে। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় কুমিল্লার মণ্ডপকান্ডে আলোচিত এ যুবককে।

শেয়ার করুন

কুমিল্লায় মণ্ডপকান্ডে অভিযুক্ত ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

তারিখ : ০২:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১