০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সড়কে ঝরল প্রভাষকের প্রাণ

  • তারিখ : ০৮:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • / 541

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে পেছন থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষক মিজানুর রহমান (৪২) নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলা সদরের কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক এবং উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশ দিয়ে হাটছিলেন। এ সময় মুরাদনগর বাজারের দিকে আসা একটি মোটরসাইকেল তার পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়ে রাস্তায় ঢলে পরেন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে রাত ১টা ৩০মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দড়িকান্দি নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় সড়কে ঝরল প্রভাষকের প্রাণ

তারিখ : ০৮:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০