০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা আদালতে হেফাজত নেতা মামুনুল হক

  • তারিখ : ০১:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / 361

হেফাজত নেতা মামুনুল হককে কুমিল্লার আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা ৭ নম্বর আমলী আদালত) ইরফানুল হক চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়।

জেলা দায়রা জজের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম জানান, আগামী ২৩ ডিসেম্বর আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, গত শুক্রবার মামুনুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়।

গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রশাসনের অনুমতি না নিয়ে বিনা দাওয়াতে প্রধান অতিথির বক্তব্য দেয়ায় চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।

জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লা আদালতে হেফাজত নেতা মামুনুল হক

তারিখ : ০১:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১