০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জের রোকেয়া হায়দার

  • তারিখ : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • / 2200

আকবর হোসেন:
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া হায়দার। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্য সচিব মোঃ আবদুল মান্নানের স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছেন রোকেয়া হায়দার। এর আগে ২০১৭ সালে হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। ২০১৮ সালে হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ও উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। প্রতিবছর এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৫-২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে থাকে। রোকেয়া হায়দার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জের রোকেয়া হায়দার

তারিখ : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯