০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা থেকে ৩য় দফায় ১৭২ জন শ্রমিককে ধান কাটার জন্য হাওর-বরেন্দ্র এলাকায় প্রেরন

  • তারিখ : ০৪:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / 314

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকা এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া শ্রমিকদের তৃতীয় দফায় ৪টি বাসযোগে প্রেরন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১৭২ জন শ্রমিককে নগরীর শাসনগাছা থেকে এসব এলাকায় প্রেরন করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। এছাড়া প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং মাস্ক ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন। দেশের কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ জেলায় আটকে পড়া কৃষি শ্রমিকদের সেখানে প্রেরণের জন্য আমরা সহযোগিতা করেছি। আজ রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে ১৩০ জন এবং কিশোরগঞ্জে ৪২ জনসহ ১৭২ জন শ্রমিক আমরা প্রেরণ করেছি। এর আগে গত দুই দফায় এ জেলায় বিভিন্ন সময়ে এসে আটকে পড়া ৮৯ জন শ্রমিককে বরেন্দ্র এলাকায় প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা থেকে ৩য় দফায় ১৭২ জন শ্রমিককে ধান কাটার জন্য হাওর-বরেন্দ্র এলাকায় প্রেরন

তারিখ : ০৪:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০