০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন ইমরান

  • তারিখ : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / 696

অনলাইন ডেস্ক :

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন থেকে মাসুদ পারভেজ খান ইমরান প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ২৬ মে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মাসুদ পারভেজ খান ইমরান ও তার বোন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তাদের নিয়ে এই বৈঠক করেন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিস্তারিত জানান। তিনি বলেন, আওয়ামী লীগের ত্যাগী পরিবারের সদস্য ইমরান ও সীমা। তারা দুই ভাইবোন আজকে এসেছিলেন। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের বুঝিয়েছি দলের সিদ্ধান্তকে মেনে নিতে। ইমরান আমাদের কথা দিয়েছেন তিনি দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে আগামী ২৬ তারিখ প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম- তাদের প্রাপ্য সান্তনা দিলে তারা স্বাচ্ছন্দ্যে প্রার্থিতা প্রত্যাহার করবে। তারা দলের নীতি আদর্শের জন্যে যে কোনো ছাড় দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগে প্রতিযোগিতা থাকে। কিন্তু দিন শেষে ঐক্যবদ্ধ হতে ভুল করে না। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও তাই হতে যাচ্ছে। নাছিম আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্তকারী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সূত্র :
যুগান্তর

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন ইমরান

তারিখ : ১২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২