১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে কুমিল্লায় ছাত্রলীগ নেতা মুকিতের বৃক্ষরোপণ

  • তারিখ : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / 1005

স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান। কেন্দ্রীয় ছাত্রলীগের এই আহবানে সাড়া দিয়ে শতাধিক গাছের চারা রোপন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকিত বিন হেলাল।

শনিবার সকাল সাড়ে ১১ টায় কর্মসূচীর শুরুতে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপণ অভিযান শুরু করেন। পর্যায়ক্রমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে এসে বৃক্ষ রোপণ অভিযান শেষ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচী শেষ করে ছাত্রলীগ নেতা মুকিত বিন হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দলের সকল স্তরের নেতাকর্মীরা যেন তিনটি করে গাছ লাগায়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ একটি স্লোগান তুলে ধরে তিনমাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আহবান করে। স্লোগানটি হলো মুজিব বর্ষের আহবান-তিনটি করে গাছ লাগান। সেই কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে , ভিক্টোরিয়া সরকারী কলেজ ও লালমাই কলেজ ক্যাম্পাসে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করি।

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, মোঃ তারিকুর রহমান বাবু, রিফাত হাসান, সাফাওয়াত হোসেন মিতুল, ফয়সাল আহমেদ, সায়মন আরম, ফারুক হোসেন, রাব্বি হোসেন, আবু কাউসারসহ অন্যানরা।

শেয়ার করুন

কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে কুমিল্লায় ছাত্রলীগ নেতা মুকিতের বৃক্ষরোপণ

তারিখ : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০