১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কোয়ারেন্টাইনে থাকতে বলায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • তারিখ : ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / 325

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি :
করোনার সংক্রমণ প্রতিরোধে পাবনা জেলা থেকে আসা আত্মীয়দের ঘরবন্দী (কোয়ারেন্টাইনে) থাকতে বলায় বাগবিতন্ডার এক পর্যায়ে কুপিয়ে জখম করা হয়েছে কলাপাড়ার টিয়াখালীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকনকে (৩৮)। বুধবার রাত ১১ টার দিকে ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইটবাড়িয়া গ্রামের উজ্জল ও শামীম মি‌লে ইউপি সদস্য রিয়াজকে বেধড়ক কুপিয়ে জখম করে। রিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

মেম্বার রিয়াজ জানায়, ওই বাড়িতে রাতে পাবনা থেকে উজ্জলের এক স্বজন আসলে এলাকার লোকজন নিয়ে তাঁকে ঘরে থাকার জন্য নির্দেশ দেন। এতে তর্কা তর্কির এক পর্যায়ে তাকে বেধড়ক কুপিয়ে জখম করা হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি খবর পেয়ে মেম্বারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

অভিযুক্ত উজ্জল জানান, করোনায় লকডাউনের কারণে তার ঘরে ভায়রা ও শালী আটকা পড়ে। মেম্বার রিয়াজ গিয়ে প্রথমে ঘরে ঢুকে তাকে (উজ্জলকে) ইট দিয়ে মাথায় আঘাত করে। আর দায়ের কোপ তিনি দেননি বলে দাবি করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলীন জানান, সন্ত্রাসী হামলার শিকার ইউপি সদস্যের অবস্থা গুরুতর। তাঁর ডান পাঁজরের কোপটি গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। । তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কোয়ারেন্টাইনে থাকতে বলায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

তারিখ : ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০