০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

‘চিকিৎসকেরা বলছেন, তাদের বিদ্যা-জ্ঞান শেষ, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতেই হবে’

  • তারিখ : ০৪:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / 434

বক্তৃতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরবক্তৃতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এত অসুস্থ যে, চিকিৎসকেরা বলছেন, তাদের বিদ্যা-জ্ঞান শেষ। তাকে বিদেশে পাঠাতেই হবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিএনপির মহাসচিব বলেন, ‘যার বয়স ৭৬। তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছিলো। পুরান ঢাকার পরিত্যক্ত ভবনে তাকে প্রায় ২ বছর আটক করে রাখা হয়। তারপর তাকে পিজি হাসপাতালে নিয়ে এসেও চিকিৎসা দেয়নি।

এসময় মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বন্দি থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে কোনও স্লো-পয়জন দেওয়া হয়েছিলো কিনা আমরা জানতে চাই।’

তিনি বলেন, খালেদা জিয়া এত অসুস্থ যে ডাক্তারা বলছেন— আমাদের বিদ্যা-জ্ঞান শেষ। আমরা এখানে আর কিছু করতে পারবো না। তাকে বিদেশে পাঠাতেই হবে। কিন্তু শেখ হাসিনা তা শুনতে চান না।’

যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

‘চিকিৎসকেরা বলছেন, তাদের বিদ্যা-জ্ঞান শেষ, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতেই হবে’

তারিখ : ০৪:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১