১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জঙ্গিবাদের বিরুদ্ধে লাকসামে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • তারিখ : ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / 507

লাকসাম প্রতিনিধি :

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে লাকসাম পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, আ’লীগ নেতা মমতাজ উদ্দিন, প্রবীর সাহা, আবদুর রব মজুঃ, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন মজুমদার, ওমর ফারুক, মনির হোসেন, গোলাম কিবরিয়া সুমন, গিয়াস উদ্দিন টিটু, সাজেদুল ইসলাম সজল, আবু ইউসুফ, মাসুদ পারভেজ রনি, শিহাব খান, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম মজু:, পৌর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিন, কামরুল ইসলাম মনি,

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বাঙালীর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন যুবকেরা নেতৃত্ব দিয়েছে। তাই সাম্প্রতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আন্দোলনেও যুবকদেরকেই নেতৃত্ব দিতে হবে।’ জাতির জনকের ভাস্কর্য নিয়ে অপরাজনীতি বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘বিশ্বের প্রায় প্রতিটি দেশেই জাতির জনক এবং শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্য-প্রতিকৃতি রয়েছে। ১৯৭১ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো, বর্তমানে তাদের উত্তরসুরীরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপরাজনীতি করছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে। এসব ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে যুবলীগ নেতা-কর্মীদেরকে আহবান জানান বক্তারা।’

শেয়ার করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে লাকসামে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তারিখ : ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০