০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জটিল অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর হাসপাতাল

  • তারিখ : ১০:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / 428

আরিফ গাজী :

এক প্রসূতি মায়ের অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মা ও নবজাত শিশু দু’জনেই সুস্থ্য থাকায় সফল অপারেশন হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে প্রথম বারের মতো ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে।

নবজাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। অপারেশনে অংশগ্রহণ করেন, গাইনি কনসালট্যান্ট ডাঃ ফৌজিয়া
আবুল ফয়েজ, এনেস্থিসিয়া কনসালট্যান্ট ডাঃ রেদোয়ান ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আফরোজা আক্তার, ডাঃ নাজনীন সুলতানা। নবজাতকের বাবা আক্তার হোসেন বলেন, আমার স্ত্রীর শারীরিক নানা সমস্যা ছিলো।

জেলায় ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারদের কথা শুনে ভয় পেয়ে বাড়িতে চলে আসি। পাশের বাড়ীর একজনের পরামর্শে মুরাদনগর হাসপালে এনে আমার স্ত্রীকে ভর্তি করি। ভর্তি হওয়ার পর থেকেই বড় ডাক্তার (ডাঃ নাজমুল আলম) আমাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন এবং ডাক্তারদের সেবা ও কার্যক্রম দেখে আমি সত্যি অবাক হয়েছি। তিনি বিনামূল্যে এই অপারেশ করেছেন। বর্তমানে মা ও ছেলে উভয়েই সুস্থ্য আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, পঞ্চাশ শয্যা এই হাসপাতালে আমি আসার পর থেকে একে একে সকল দিকের সমস্যা দূর করেছি। সর্বশেষ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুনের সার্বিক সহযোগীতায় অপারেশন থিয়েটারটি শুভ সূচনা করলাম। এখন থেকে মুরাদনগর হাসপাতাল সকল সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ।

শেয়ার করুন

জটিল অপারেশন দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করলেন মুরাদনগর হাসপাতাল

তারিখ : ১০:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২