০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জমির বিরোধে গৃহিনীর ওপর এ কেমন বর্বরতা

  • তারিখ : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 360

মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিশি বেগম(২৪) নামে এক গৃহিনীর ওপর বর্বর নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙা কাচের টুকরা দিয়ে তার গোটা শরীর আচড়ে দিয়েছে। কামড়িয়ে করেছে ক্ষত বিক্ষত। বুধবার বিকেল ৬টার দিকে খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ থেকে ফোন পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ সেই গৃহিনীকে উদ্ধার করে রাত ৮টায় হাসপাতালে ভর্তি করে।

এ সম্পর্কে চিকিৎসাধীন নিশি বেগম বলেন, খাউলিয়া গ্রামে তার নানা-নানির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে প্রতিবেশী মোতালেব তালুকদারের সাথে। থানায় কয়েক দফায় শালিস বৈঠকও হয়েছে। ওই ঘটনার জের ধরে শত্রুপক্ষের লোকেরা তার ওপর হামলা করেছে। নিশি বেগম ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য খালিদ হাওলাদারের স্ত্রী।
এ সম্পর্কে মোতালেব তালুকদার বলেন, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। মহিলাদের মধ্যে ঝগড়া, হাতাহাতির ঘটনা ঘটেছে। নিশি বেগমকে কেউ মারপিট করেনি।

এ সম্পর্কে থানার ওসি (দতন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিশি বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

জমির বিরোধে গৃহিনীর ওপর এ কেমন বর্বরতা

তারিখ : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০