০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ডাক্তারের চেয়ারে বিড়াল!

  • তারিখ : ০৪:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / 378

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা (বুরুজ বাগান) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে ডাক্তারের চেয়ারে বিড়াল বসে আছে-এমন ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় এক সংবাদকর্মী ছবিটি তুলে ফেসবুকে আপলোড করেন। ছবিতে দেখা যায় আয়েশি ভঙ্গিতে বিড়ালটি জরুরি বিভাগের চেয়ারে বসে আছে। ছবিতে জরুরি বিভাগ কিংবা তার আশপাশে কাউকে দেখা যাচ্ছে না। ছবিটি আপলোড দেওয়া সংবাদকর্মীর নাম ইয়ানুর রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকার কথা, সেখানে তার চেয়ারে বিড়াল শুয়ে আছে-এটা দুঃখজনক। এ অবস্থা যদি একটি স্বাস্থ্যকেন্দ্রের হয়, তাহলে রোগীরা সঠিক চিকিৎসা পাবে কীভাবে? ইয়ানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে তিনি একজন রোগীকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে যান। এ সময় জরুরি বিভাগে বিড়ালের বিচরণ দেখে সেই চিত্রটি তার মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন। ওই সময় (রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত) বিচিত্র মল্লিক নামে একজন ডাক্তারের ডিউটি থাকলেও আশপাশে কোথাও তাকে পাওয়া যায়নি। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

শেয়ার করুন

ডাক্তারের চেয়ারে বিড়াল!

তারিখ : ০৪:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০