০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ১০:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
  • / 591

মো.জাকির হোসেন :
কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মো. বিল্লাল হোসেন (২২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ এই লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় খন্দকার কাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দেবপুর ফাঁড়ির এসআই নন্দন চন্দ্র সরকার জানান, মহাসড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে হাইওয়ে ময়নামতি থানার একটি দল ঘটনাস্থলে যায়। তারা ভেবেছিল সড়ক দুর্ঘটনা। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখে এটা হত্যাকান্ড ধারনা করে লাশ উদ্ধার করে নিয়ে আসি । পরে স্থানীয়রা লাশের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে জানালে পরিবারের লোকজন বিল্লাল হোসেনের পরিচয় নিশ্চিত করে। নিহত বিল্লাল উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের সবুজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে, এটি খুন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

তারিখ : ১০:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০