১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের মনোনয়ন নয়: কাদের

  • তারিখ : ১১:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / 606

দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।’

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্র বিজয় দিবস উদযাপন করবে বলেও জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের মনোনয়ন নয়: কাদের

তারিখ : ১১:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০