০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নবজাতক কন্যা সন্তানকে কোলে নেয়া হলো না পিতা আতিক মুন্সীর

  • তারিখ : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • / 536

আরিফ গাজী, মুরাদনগর :

দশ দিনের নবজাতক কন্যা সন্তানকে কোলে নেয়া হলো না আতিক মুন্সীর। বড় দুইটি ছেলে সন্তানের পর অনেক আকাংখার কন্যা সন্তানকে নিজের হাতে স্পর্শ করা, কোলে নিয়ে আদর করে কপালে চুমু খাওয়াও হয়নি তার।

এর আগেই সোমবার রাতে পৃথীবির সকল মায়া ছিন্ন করে পরপারে পাড়ি জমায় কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকান্ডে আহত আতিকুর রহমান। সোমবার রাত সাড়ে বারোটায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি।

আতিকুর রহমান উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আবদুল লতিফ মুন্সীর ছেলে।

নিহতে ভাই আবু বক্কর বলেন আমার ভাবী গর্ভবতী ছিলো তার সিজার অপারেশন করার ব্যাপারে কথা বলতে গত ৫ই সেপ্টেম্বর আমার ভাই দেবিদ্বার গিয়েছিল। সেখান থেকে আসার পথে কোম্পানীগঞ্জ বাজারে গ্যাস পাইপ ফেটে সিএনজিতে আগুন লেগে পুড়ে যায়। এসময় আমার ভাইয়ের মুখ হাত পাসহ অনেক অংশ পুড়ে যায়।

এরপর আমরা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে ও পরে একটি বেসরকারী হাসপাতালে সেখান থেকে আবার ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করি। ঘটনার ১৫দিনের মাথায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়।

মঙ্গলবার বাড়ীতে এনে তার লাশ দাফন করি। ভাই আহত হওয়ার পর তার একটি কন্যা সন্তান হয়। দুঃখের বিষয় এই যে ভাই তার মেয়েকে কোলে নিয়ে আদর করতে পারেনি।

প্রসঙ্গতঃ গত ৫ই সেপ্টেম্বর দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস পাইপ ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এসময় যাত্রী ও চালকসহ মোট ৭জন অগ্নিদগ্ধ হয়।

শেয়ার করুন

নবজাতক কন্যা সন্তানকে কোলে নেয়া হলো না পিতা আতিক মুন্সীর

তারিখ : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১