০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে কুমিল্লার যুবক সহ ৪ জনের মৃত্যু

  • তারিখ : ০১:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / 286

নাঙ্গলকোট প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে পেপার মিলে বয়লার বিস্ফোরণে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের ইকবাল হোসেন শাহিন (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের কেউঢালা এলাকায় ‘গাজীপুর পেপার’ মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহিন মান্দ্রা গ্রামের মরহুম মাস্টার মফিজুর রহমানের বড় ছেলে।

অন্য একটি মিলে দীর্ঘ ১৫ বছর কর্মরত থাকার পর চলতি মাসের ৬ তারিখে সুপারভাইজার পদে এ মিলে যোগাদান করেন শাহিন। শাহিনের ৫ বছর এবং ৮ মাস বয়সী ২টি কন্যা সন্তান রয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন হানিফ নামে এক শ্রমিক। এসময় গুরুতর আহত হন শাহিন ’সহ আরো ৩জন। পরে বার্ন ইনস্টিটিউটে রবিবার ও সোমবার মৃত্যু বরণ করেন হাফিজুর রহমান ও আব্দুল হক।

সর্বশেষ মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন ইকবাল হোসেন শাহিন। শাহিনের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তার বাড়ীতে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে কুমিল্লার যুবক সহ ৪ জনের মৃত্যু

তারিখ : ০১:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২