০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

‘নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণে প্রধানমন্ত্রী আন্তরিক’

  • তারিখ : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / 385

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে বিমানবন্দর করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। তিনি বলেছেন, তার নির্দেশে আমরা আবার পরিদর্শনে এসেছি। বিমানখাতে বড় ধরনের বিপ্লবের সময়ে আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘নোয়াখালীতে বিমানবন্দর নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে। সরকারেরও এনিয়ে পরিকল্পনা রয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও নোয়াখালী বিমানবন্দরের জন্য প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে। আজও আমরা রানওয়েসহ পুরো এলাকাটি ঘুরে দেখেছি। এখানে বিমানবন্দর হলে আর্থ-সামাজিক অনেক উপকারে আসবে।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়ার) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

‘নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণে প্রধানমন্ত্রী আন্তরিক’

তারিখ : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২