১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নয়-ছয় করিনি, তাই জবাবদিহিতা করতেও কোনো ভয় নেই – ইউসুফ আব্দুল্লাহ এমপি

  • তারিখ : ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / 621

আরিফ গাজী :

“গত পাঁচ বছরে আপনাদের ভোটে বিজয়ী হয়ে সরকারের কাছ থেকে যে কাজের বরাদ্দ পেয়েছি, তার জবাবদিহিতা স্বরূপ কিছুদিনের মধ্যেই একটি বই প্রকাশিত হবে। জনগণ আমাকে ক্ষমতায় এনেছে তাদের কাছে জবাবদিহিতা করা আমার দায়িত্ব। শুক্রবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দিনে মুরাদনগরে যারাই ক্ষমতায় ছিলেন, কেউ এ ধরনের জবাবদিহিতামূলক বই বের করেছে তা আমার জানা নেই। যেহেতু সরকারের বরাদ্দ নিয়ে আমি কোন নয়-ছয় করিনি, তাই আমার জবাবদিহিতা করতেও কোনো ভয় নেই। মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথি দত্ত, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজ, স্থানীয় হাজী মানিক, গোলাম মোস্তফা, তকদির হোসেন।

মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যে সভায় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ, কামাল্লা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এসএম কবির লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

নয়-ছয় করিনি, তাই জবাবদিহিতা করতেও কোনো ভয় নেই – ইউসুফ আব্দুল্লাহ এমপি

তারিখ : ০৭:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩