১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

পাইকারি ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি হলেই জেল

  • তারিখ : ১০:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 1094

চট্টগ্রাম ব্যুরো :
পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাত্রাতিরিক্ত দামে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। এ সময় জানানো হয়, মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি দামে বিক্রি করলে জেল-জরিমানা করা হবে।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা সুলতানা, মুহাম্মদ হাসানুজ্জামান এবং র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের নেতৃত্বে আমরা দাউদকান্দিগামী একটি ট্রাকের চালান চেক করে দেখতে পাই পেঁয়াজ ৯০ টাকা করে বিক্রি করা হয়েছে। তাই আড়তদার গ্রামীণ বাণিজ্যালয়ের বলাই কুমার পোদ্দারকে জরিমানা করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় রিয়াজ উদ্দিন বাজারের রুহুল আমিন সওদাগরকেও জরিমানা করা হয়।

তিনি বলেন, আমদানিকারক পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে। পাইকারিতে মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি হলে জেল-জরিমানা করা হবে এবং খুচরা পর্যায়ে ৬৫-৭০ টাকার দরে বিক্রির নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন জানান, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজ পরিবহন খরচ, শ্রমিক খরচ, মুনাফা ও বিবিধ সব খরচ বিবেচনায় নিয়ে লাভসহ ৬০ টাকার বেশি পাইকারি মূল্য হতে পারে না। কিন্তু আড়তে ৯০-১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, বাজারে অনুসন্ধান চালিয়ে ১২-১৫ জনের একটি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে।

এর আগে গত রোববার দোকানে টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের চারটি দোকানকে ১ লাখ ১০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র:
দেশ রূপান্তর

শেয়ার করুন

পাইকারি ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি হলেই জেল

তারিখ : ১০:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯