০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

  • তারিখ : ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / 333

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি :

রাঙ্গামাটিতে গত কয়েকদিনের বৃষ্টিতে ও উজানের ঢলে পানি বাড়তে থাকায় ডুবে গেছে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন। পাটাতন ডুবে যাওয়ায় সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে সেতুর পাটাতন ডুবে গেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সেতুর ওপর দর্শনার্থীদের চলাচল আপাতত বন্ধ করে দিয়েছি। পানি কমলে সেতুটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুতে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

ঢাকা থেকে ঘুরতে আসা রুমা ও সাব্বির দম্পতি বলেন, সেতুতে পানি ওঠায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এতো কষ্ট করে এখানে এলাম, কিন্তু ঝুলন্ত সেতু না দেখে চলে যেতে হচ্ছে।

শেয়ার করুন

পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

তারিখ : ১২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১