০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

  • তারিখ : ০৫:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • / 348

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), তার মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও তার মাসহ তিনজন নিহত হন।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ওসি তারিক কামাল।

শেয়ার করুন

পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

তারিখ : ০৫:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২