০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • তারিখ : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / 350

যশোর প্রতিনিধি :

প্রকাশ্য দিবালোকে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। বদিউজ্জামান ধ্বনি এর আগে নগর যুবদলের সভাপতি ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন বদিউজ্জামান ধ্বনি। এ সময় স্থানীয় সন্ত্রাসী রায়হান, রহিম, আকাশসহ চার-পাঁচজন সন্ত্রাসী তার ওপরে অতর্কিত হামলা চালান। তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ কবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

তারিখ : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২