০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

  • তারিখ : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 256

নিজস্ব প্রতিবেদক :

এখন থেকে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এসময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এক ঘণ্টা বাড়িয়ে এবার তা পাঁচ ঘণ্টা করা হলো

শেয়ার করুন

প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

তারিখ : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২