০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

  • তারিখ : ০৬:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • / 1001

প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, তারা কোয়ারেন্টাইনে যাওয়ার বিষয়ে খুব অসন্তুষ্ট হন। ফাইভ স্টার হোটেল না হলে তারা অপছন্দ করেন।

রোববার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে শনিবার ইতালিফেরত ১৪২ জন প্রবাসীর বিক্ষোভের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা গতকাল (শনিবার) খুব অস্থিরতা করেছেন। তারা দেশে আসছেন, কোনো কোয়ারেন্টাইনে যেতে চান না। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে যাবেন। আমরা যেখানে রেখেছিলাম, আগেও রেখেছিলাম, তারা সেটা পছন্দ করেননি। বাংলাদেশে ফ্ল্যাট বাথরুম, তারা কমোড বাথরুম ইউজ করেন। সুতরাং তাদের অসুবিধা হয়েছে। আমরা সেখানে পর্যটন থেকে খাবার দিয়েছি, কিন্তু তারা মনে করেন সোনারগাঁও, ফাইভ স্টার থেকে খাবার দেয়া উচিত। সেটা দিতে পারিনি। সে জন্য তারা অসন্তুষ্ট হয়েছেন। তাদের বিভিন্ন রকম অভিযোগ ছিল। তারা মনে করেন এগুলো খুব নোংরা।’

তিনি বলেন, এটা তো একটা বিশেষ অবস্থা। আমরা যাদের নিয়ে আসি, তাদের হজক্যাম্পে রাখি, এখন আরও কয়েকটা হাসপাতালও প্রস্তুত করে রেখেছি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণকে রক্ষা করা। সুতরাং কয়েকজনের কারণে দেশের সাড়ে ১৬ কোটি মানুষ অসুস্থ হোক- তা সরকার চায় না। সরকার আবেদন করেছিল প্রবাসীরা যেন এখন দেশে না আসেন, তারা যেন আরও কিছুদিন সেখানে থাকেন। কিন্তু তারা শুনেননি। সে জন্য বাধ্য হয়ে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। আজ (রোববার) মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে এটি কার্যকর হবে।

শেয়ার করুন

প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

তারিখ : ০৬:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০