০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এমপি বাহারে নির্দেশে কাজ করছে মহানগর কৃষকলীগ

  • তারিখ : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • / 610

মাজহারুল ইসলাম বাপ্পি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, মহানগর কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, সমন্বয়ক আবদুল হালিম শেখ, সদস্য ফারহানা পারভীন, অপু দাস, খোরশেদ আলম, ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন মহি, কৃষকলীগ নেতা জামাল খায়ের মজুমদার, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মনির হোসেনসহ মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এমদাদুল হক।
মহানগর কৃষকলীগের আহব্বায়ক মোঃ খোরশেদ আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কৃষকলীগ নেতাকর্মীদের নতুন করে শপথ নিতে হবে।

নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কৃষকলীগ কাজ করছে।

শেয়ার করুন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এমপি বাহারে নির্দেশে কাজ করছে মহানগর কৃষকলীগ

তারিখ : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১