০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাঙ্গরায় গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 371

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২(বার) কেজি গাঁজা সহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার আদমপুর গ্রামের মোঃ হৃদয় এর স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০) ।

জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের দৌলতপুর গ্রামে দৌলতপুর হইতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর হইতে কাজলী বেগম (৩৫), তানিয়া আক্তার (২২) ও নয়ন তারা (৪০) কে ১২ (বার) কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

বাঙ্গরায় গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ০৪:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩