০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাঙ্গরায় ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ

  • তারিখ : ১১:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 384

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মোশাররফ হোসেন মুছা(৩৭) এবং একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সহিদ মিয়া(৪৫)।

পুলিশ সুত্রে জানা যায়, পার্শবর্তী ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা বাজার থানা এলাকা হয়ে নবীনগর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পালের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর-কাশিমপুর সড়কের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে যানবাহনে তল্লাশী অভিযান চালায়। অভিযান চলাকালে সাদা রংয়ের একটি (ঢাকা মেট্রো-চ-১৩-৫০৪৪ নাম্বারের) মাইক্রোবাস তল্লাশী করে ১২কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এর অংশ হিসেবেই ১২কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

বাঙ্গরায় ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ

তারিখ : ১১:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩