০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

বাড়ি ফিরে দেখা হলো না সাত দিন বয়সী মেয়ের মুখ

  • তারিখ : ১২:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 463

অনলাইন ডেস্ক :

সাত দিন হল ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তবে মেয়ের মুখ দেখে যেতে পারেননি মনির। সীতাকুণ্ডের ভাটিয়ারিতে আগুনের ঘটনায় মারা গেছেন তিনি। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে।

মো. মনিরুজ্জামান চট্টগ্রামের কুমিরায় ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।

তিনি বলেন, ‘মনিরের সাত দিন বয়সী এক মেয়ে আছে। তবে নিজের সন্তানের চেহারা দেখে যেতে পারেন নি। সম্প্রতি মনির ঢাকা থেকে চট্টগ্রামে বদলি হয়েছিলেন। বিয়ে করেছিলেন বরিশালে। সেখানেই তার সন্তান হয়। ছুটি নিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে। তবে ছুটি নিয়ে বাড়ি আর ফেরা হল না, চির ছুটিতে চলে গেলেন।’

মনিরের মামা মীর হোসেন বলেন, ‘রাতে খবর পেয়েছি মনির আগুন নেভাতে গিয়ে দ্বগ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি মনির মারা গেছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক হোসেন বলেন, ‘সকালে খবর পেয়েছি মনির মারা গেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগীতা করব।’

নিউজ বাংলা

শেয়ার করুন

বাড়ি ফিরে দেখা হলো না সাত দিন বয়সী মেয়ের মুখ

তারিখ : ১২:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২