০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিএনপির বিরুদ্ধে মিছিল করে ফেরার পথে আ’লীগ কর্মীদের হামলা

  • তারিখ : ১২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / 310

নাটোর প্রতিনিধি :

নাটোরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৩ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর শহরের স্টেশন বাজার এলাকায় যুবলীগ কর্মী আবুল মেম্বার ও তার সমর্থকরা বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ শেষে ফিরে যাওয়ার সময় একডালা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ কর্মী প্রতিপক্ষের ইউসুফ গ্রুপের লোকজন যুবলীগ কর্মী আবুল হোসেন, লিটন আলী ও আজিজুল ইসলাম ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে আবুল হোসেন এবং লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আজিজুলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ এবং সদর হাসপাতালে অবস্থান নিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

বিএনপির বিরুদ্ধে মিছিল করে ফেরার পথে আ’লীগ কর্মীদের হামলা

তারিখ : ১২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২