১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক সাকি বরখাস্ত

  • তারিখ : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 494

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)অফিস সহায়ক পদের চাকরি ফেলে ফ্রান্স চলে গেছেন মনোয়ারা সাকি। বিনা ছুটিতে অনুপস্থিতির সাড়ে সাত মাস পর কুবি কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে অপসারণ করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন কুবি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

মনোয়ারা সাকি চলতি বছরের ২ এপ্রিল থেকে ছুটি ছাড়া কুবিতে অনুপস্থিত রয়েছেন। তিনি কুবির এস্টেট শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার অপসারণের অফিস আদেশে বলা হয়, দুই মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তাঁকে পলায়ন হিসেবে গণ্য করা হয়। একাধিকবার তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হলেও তিনি সাড়া দেননি। ৯ অক্টোবর সিন্ডিকেট সভায় অপসারণের সিদ্ধান্ত হয়।

এদিকে যুবলীগনেত্রী মনোয়ারা সাকির ফেসবুক আইডিতে দেখা গেছে তিনি ফ্রান্সে রয়েছেন। তিনি আইফেল টাওয়ারের পাশে দাঁড়ানো ছবি ১০ নভেম্বর আপলোড দিয়েছেন। ছবিতে লিখেছেন, ‘স্বপ্ন দেখ মন থেকে, ইনশা আল্লাহ তা পূরণ হবেই।’

মনোয়ারা সাকির বাবা আবুল খায়ের জানান, তিনি (সাকি) প্রায় এক বছর ধরে ফ্রান্সে রয়েছেন। অনুপস্থিতির কারণে তাঁকে চাকরি থেকে অপসারণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা মনোয়ারা সাকিকে কয়েকবার নোটিশ দিয়েছি। তিনি নোটিশের কোনো জবাব দেননি। পরে সভায় তাকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক সাকি বরখাস্ত

তারিখ : ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩