০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

ব্রণের সমস্যায় ভুগছেন? জেনে নিন ৫ ঘরোয়া উপায়

  • তারিখ : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
  • / 1100

ব্রণের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান অনেকেই। আবার অনেক সময় দেখা যায়, ব্রণের সমস্যার যে ওষুধ বা ক্রিম বাজারে পাওয়া যায়, তা অনেক সময় ত্বকের জন্য ক্ষতিকর হয়।

তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে এসব সমস্যার সমাধান করতে পারেন। আসুন জেনে নিই ঘরোয়া উপায়-

১. যাদের ব্রণের পরিমাণ অত্যধিক বেশি, তারা পাতিলেবুর রস দিনে দু’তিনবার ব্রণের জায়গাগুলোতে লাগান। তবে একটানা ১০ মিনিটের বেশি রাখবেন না। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২. নিমপাতা বেটে সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩. গোলাপ জল নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়। দারুচিনি গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ব্রণের ওপর লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি ও ব্যথা অনেকটাই কমে যাবে।

৪. পুদিনা পাতার রস করে নিয়ে সেটি দিয়ে আইসকিউব তৈরি করুন। ব্রণের এই আইসকিউব ঘষুন ১০-১৫ মিনিট। এতে ব্রণের সংক্রমণ তো কমবেই, সঙ্গে ত্বকের জ্বালাপোড়া ভাবও দূর হবে।

৫. পাকা পেঁপে চটকে নিন। এর সঙ্গে মেশান এক চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজনমতো চালের গুঁড়ো। মিশ্রণটি মুখসহ গোটা শরীরে লাগান। ২০-২৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর রস।

শেয়ার করুন

ব্রণের সমস্যায় ভুগছেন? জেনে নিন ৫ ঘরোয়া উপায়

তারিখ : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০