০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ভর্তি বাণিজ্যে ২৫ কোটি টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ

  • তারিখ : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • / 901

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি বাণিজ্যের অভিযোগ তুলেছে অভিভাবক পরিষদ। চলতি বছরের শিক্ষাবর্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ৫ শতাধিক শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে। অভিভাবক পরিষদের দপ্তর সম্পাদক প্রফেসর মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ৫ শতাধিক শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করিয়ে প্রতিজনের কাছে ৫ লাখ টাকা করে ২৫ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করার অভিযোগ উঠেছে।

শিক্ষাবর্ষ শুরুর দুই মাস পর গত কয়েকদিন আগে অন্ততঃ ৫শ’ শিক্ষার্থীকে নতুন করে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশের নিকট থেকে জনপ্রতি ৫ লাখ টাকার অধিক আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের নির্দেশে এ ভর্তি বাণিজ্য করা হয়। গত শিক্ষাবর্ষে ও শত শত শিক্ষার্থী অবৈধভাবে ভর্তি করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তির নীতিমালা অমান্য করে এ অবৈধ ভর্তি কার্যক্রম চালানো হয়। এজন্য অভিভাবক পরিষদের সভাপতি ড. এম এ সোবহান ও সাধারণ সম্পাদক এড. হুমায়ূন কবির এক যুক্ত বিবৃতিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান এবং প্রিন্সিপাল শাহান আরা বেগমের অপসারণ দাবি করেন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেন এবং সভাপতির অপসারণের দাবিতে ২১ মার্চ শনিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

শেয়ার করুন

ভর্তি বাণিজ্যে ২৫ কোটি টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ

তারিখ : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০