০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লায় পোস্টাল কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

  • তারিখ : ০২:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / 435

নিজস্ব প্রতিবেদক
গ্রামীন ডাক সার্ভিস উন্নয়ন ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ই.ডি কর্মচারীদের সরকারের নিকট পেশকৃত বর্তমান পারিশ্রমিক ভাতার চারগুণ বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রবিবার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা প্রধান ডাকঘরের ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সমীপে স্মারকলিপি প্রদান করে কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হানিফ,সাংগঠনিক সম্পাদক রমজান আলী।
বক্তারা বলেন, বাংলাদেশ ডাক বিভাগের গ্রামীন ডাক ব্যবস্থাপনায় সাড়ে ৮ হাজার ডিজিটাল পোস্ট অফিসের প্রায় ২৩ হাজার অবিভাগীয় (ই.ডি) কর্মচারী সততা ও নিষ্ঠার সাথে দেশের মোট জনসংখ্যার গ্রামাঞ্চলে বসবাসরত ৮০% মানুষের ডাক সেবায় নিয়োজিত। ই.ডি) কর্মচারীরা সরকারের নির্দেশনায় ডাক বিভাগের ডিজিটাল কার্যক্রম সেবার মান ও রাজস্ব আয় বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই সরকারের নিকট
পেশকৃত বর্তমান পারিশ্রমিক ভাতার চারগুণ বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এ সময় কুমিল্লা জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের নুর মোহাম্মদ, আব্দুল গফুর, জয়নাল আবেদীন, আজাদ হোসেন, আবুল কাশেম, মোঃ ছাদেক সহ জেলা পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কুমিল্লায় পোস্টাল কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

তারিখ : ০২:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২