০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত 

  • তারিখ : ১১:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 584
আকবর হোসেন :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন কলেজের শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল।
সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইউপি সাবেক চেয়ারম্যান মাষ্টার রহুল আমিন।
নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন,  গোলাম কিবরিয়া সুমন, সুফিয়া আক্তার, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূর হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম রাজু, মাসুদ আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়।

শেয়ার করুন

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত 

তারিখ : ১১:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩