০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

মনোহরগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সহায়ক উপকরণ বিতরণ

  • তারিখ : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • / 1687

আকবর হোসেন :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় “অভিগম্য আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে ২৮তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সরওয়ার আলম, চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, যমুনা ব্যাংক মনোহরগঞ্জ শাখার ম্যানেজার মাহবুব আলমসহ আরো অনেকে। এসময় প্রতিবন্ধী আরিফ সহ কয়েকজন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতা প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মনোহরগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সহায়ক উপকরণ বিতরণ

তারিখ : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯