১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সন্ধ্যায় মাস্ক ছাড়া বেরিয়ে জরিমানা গুনলেন নায়িকা তমা

  • তারিখ : ১০:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / 269

সন্ধ্যার পর ঘরের বাহিরে থাকায় ও মাস্ক না পরায় জরিমানা গুনতে হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ে তাকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, জরিমানা গুনেও প্রশাসনের এমন দায়িত্বশীলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমা।

জানা গেছে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালে নির্দেশ ভেঙে বাহিরে থাকায় তমাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

তবে এতে নাখোশ নন তমা। গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানের উপস্থাপনা করি আমি। গতকাল সেটি শুটিং ছিল। তবে শুটিং শেষ হতে হতে সন্ধ্যা সাড়ে ৬টা বাজে। এরপর বাসায় ফেরার পথে মৌচাকে পুলিশ আমার গাড়ি থামায়। এসময় আমার মুখে মাস্ক ছিল না। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা আমাকে ৫০০ টাকা জরিমানা করেন এবং একটি মাস্ক উপহারে হিসেবে দেন।

এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার বড় পর্দায় আবির্ভূত হন তমা। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাও করতে দেখা যায় তাকে।

শেয়ার করুন

সন্ধ্যায় মাস্ক ছাড়া বেরিয়ে জরিমানা গুনলেন নায়িকা তমা

তারিখ : ১০:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০