০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মিষ্টি কুমড়ার ট্রাকে ফেনসিডিল, গ্রেফতার ২

  • তারিখ : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / 331

রাজশাহীতে মিষ্টি কুমড়ার ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার গভীর রাতে র‌্যাব-৫ এর সদস্যরা রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার গোদাগাড়ী উপজেলা সদরে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের মোত্তর্জা আলমের ছেলে ট্রাক চালক সেলিম রেজা ইসমাইল (৩২) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে চালকের সহযোগী আতিকুল ইসলাম (৩২)।

র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের চালক ও তার সহযোগীকে গোদাগাড়ী উপজেলা সদর ভাইংপাড়া থেকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া ৩টি মোবাইল ফোন সেট, ৪ হাজার ৪০০ কেজি মিষ্টি কুমড়া এবং ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

মিষ্টি কুমড়ার ট্রাকে ফেনসিডিল, গ্রেফতার ২

তারিখ : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০