০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি আহত

  • তারিখ : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / 858

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের পতাকাবাহী ‘এফবি সানিয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- মো. শরীফ, আলী হোসেন, আবদুল মজিদ, শেখ আহমদ, রহিম খান ও মো. জীবন।

আহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে, রহিম খান, মো. জীবনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাতে যুগান্তরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম।

কোস্টগার্ডের ভাষ্য মতে, গত শনিবার চট্টগাম থেকে ‘এফবি সানিয়া’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার রাতে তারা সেন্টমার্টিনের অদূরে পূর্ব-দক্ষিণে সাগরের মিয়ানমার জল সীমানায় মাছ ধরতে ঢুকে পরে।

এসময় মিয়ানমারের নৌবাহিনী মাছ ধরার ট্রলারকে থামানোর সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে।

এতে ছয় জেলে গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশে কোস্টগার্ডের টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে আহত জেলেদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘গুলিবিদ্ধ ছয় জেলেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘সেদেশে জলসীমায় মাছধরার সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালিয়েছিল। তাদের হাত-পা, পিঠ ও চোখের নিচে গুলির চিহ্ন দেখা গেছে। জেলেদের বার বার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম না করতে বলা হলেও তারা এটি অমান্য করছেন। তাই এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

তবে আহত জেলেদের দাবি, সাগরে বাংলাদেশের জলসীমানায় মাছ ধরার সময় অতর্কিতভাবে তাদের ফিশিং ট্রলারে গুলি চালায় মিয়ানমার নৌবাহিনী। এতে ৬ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।

শেয়ার করুন

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি আহত

তারিখ : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০