০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুঈদ খন্দকারের হৃদয়ছোঁয়া গান ‘কুমিল্লা আমার বাড়ি’

  • তারিখ : ১০:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / 817

বিনোদন প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ বলরামপুরের কৃতি সন্তান মুঈদ খন্দকার। পেশায় গণমাধ্যমে কাজ করা খ্যাতনামা ফটো সাংবাদিক।

বাবা মরহুম খন্দকার আব্দুর রব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার সাবেক কর্মকর্তা। পরিবারের ইচ্ছা অনুযায়ী বাবার পদাঙ্ক অনুসরণের (সরকারী কর্মকর্তা) কথা থাকলেও তিনি চেয়েছেন ভিন্ন কিছু।

স্বাধীনচেতা এ মানুষটির পেশা আর নেশা সাংবাদিকতা হলেও সুরের মূর্ছনা সবসময়ই তাঁকে ঘিরে রাখত। নিজের সুপ্ত প্রতিভাকে মেলে ধরার সুযোগ খোঁজেননি কখনো। জীবনের দীর্ঘ সময়ের লালিত সুরের বন্দনা অবশেষে প্রকাশ পেয়েছে একটি গানের মাধ্যমে।

এরই ধারাবাহিকতায় তরুণ লেখক, পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার সালাউদ্দিন আকবরের কথায় ‘কুমিল্লা আমার বাড়ি শিরোনামের এ গানে কন্ঠ দেন গুণী এই ফটো সাংবাদিক। গানটির কম্পোজিশন করেছেন স্বনামধন্য সংগীত পরিচালক রোহান রাজ।

উল্লেখ্য, সালাউদ্দিন আকবরও কুমিল্লার গুণী সন্তান। কথা প্রসঙ্গে গীতিকার ও গায়ক বলেছেন, ইতিহাস ও সংস্কৃতিতে ঐতিহাসিক ভাবেই কুমিল্লার মাটি ও মানুষ ঐতিহ্যবাহী। এছাড়া এ অঞ্চলের মানুষ সঙ্গীত প্রিয়ও বটে। তারই ধারাবাহিকতায় এই দুই কুমিল্লা প্রেমীর ছোট্ট আয়োজন পুরো ষাট লক্ষ কুমিল্লাবাসীর জন্য উৎসর্গকৃত। এ গানের কথা ও সুরের মাধ্যমে এখানকার মানুষের মনে ছড়িয়ে পড়বে নতুন এক স্পন্দন।

‘মায়ের প্রথম বুলিটাই ভালোবাসা। ‘কুমিল্লা আমার বাড়ি এই শব্দটি এ অঞ্চলের মানুষের জন্য শুধু ভালোবাসা আর ভালোবাসা। আশা করি ব্যতিক্রমী এই গানটি সব আঞ্চলিক প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে।

শেয়ার করুন

মুঈদ খন্দকারের হৃদয়ছোঁয়া গান ‘কুমিল্লা আমার বাড়ি’

তারিখ : ১০:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১