০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অক্সিজেন সিলিন্ডার দিলেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর

  • তারিখ : ০৩:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / 353

আরিফ গাজী, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসা সেবায় স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা এস.এম জাহাঙ্গীর।

তিনি উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের সন্তান। শনিবার বিকালে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, দারোরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ সানু মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ হারুন রশিদ, দারোরা ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ শিহাব, এমরান হোসেন, মোঃ সোহেল ভূঁইয়া প্রমূখ।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম বলেন, ‘সারা দেশের মতো মুরাদনগরেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্থির বিষয়।

আমরা এর আগে এমপি মহোদয়ের কাছ থেকে ২৬টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। এ নিয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা হলো ৯০টি। আমরা উনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শেয়ার করুন

মুরাদনগরে অক্সিজেন সিলিন্ডার দিলেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর

তারিখ : ০৩:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১