১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মীভূত

  • তারিখ : ১২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / 415

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে দুইটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৮-১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান। শনিবার রাতে উপজেলার সদর ইউনিউনের ধনীরামপুর বাজারে বারেক মার্কেটে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন, বাহরানী ফ্যাশনের স্বত্বাধিকারী দিলালপুর গ্রামের জলিল মিয়ার ছেলে হেলাল উদ্দিন সওদাগর। অপর ব্যবসায়ী মা বেডিং স্টোরের স্বত্বাধিকারী একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রুহুল আমিন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বারেক মার্কেটের সকল দোকান পাট বন্ধ ছিল। ধণীরামপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিন সওদাগরের দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দোকান থেকে পাশের আরেকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ:রব বলেন, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।

শেয়ার করুন

মুরাদনগরে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মীভূত

তারিখ : ১২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১