০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ৫টি মেশিন জব্দ

  • তারিখ : ১১:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / 372

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার দায়ে মোর্শেদ মিয়া নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি স্থান থেকে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করাসহ প্রায় ৪ হাজার ফুট পাইপ নষ্ট করা হয়। সোমবার বিকেলে উপজেলার কামাল্লা আরসি নদীর পাশে ও বাঙ্গরা বাজার থানাধীন জোগেরখিল বিলে অভিযান চালিয়ে এ জরিমানা ও মেশিন জব্দ করা হয়।

তারা দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ ও সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এক যুগে এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় জোগেরখিল এলাকার মোর্শেদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাষ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহায়তায় এক যুগে উপজেলা তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোর্শেদ মিয়া নামের এক ড্রেজার ব্যবসায়ীকে পঞ্চাষ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫টি ড্রেজার মেশিন জব্দ করা সহ প্রায় চার হাজার ফুট পাইপ নষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ৫টি মেশিন জব্দ

তারিখ : ১১:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২