০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অবৈধ ভাবে গড়ে উঠা ৩০০টি স্থাপনা উচ্ছেদ

  • তারিখ : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / 867

আরিফ গাজী,

কুমিল্লার মুরাদনগরে যানজট নিরসন ও মহাসড়ক ফুটপাতমুক্ত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ(সওজ)।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নবীপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাফরুল হায়দার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তাফা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান, মিরপুর হাইওয়ে ফাড়িঁ থানার ইনচার্জ মৃদুল কান্তি কুরি, উপ-সহকারি প্রকৌশলী (সওজ) মোঃ হুমায়ুন কবির, মুরাদনগর থানার ওসি(তদন্ত) আব্দুন নুরসহ জেলা প্রশাসন ও সওজের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সওজের কর্মকর্তারা জানান, জেলার ব্যবসায়িক প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন যাবত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের জায়গা দখল করে দালান নির্মান করে আসছিল একটি প্রভাবশালী মহল। একাধিকবার সওজের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার নোটিশ দেয়া হলেও তা কেউ কর্ণপাত করেনি। তাই এই আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত রাখতে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে অবৈধ ভাবে গড়ে উঠা ৩০০টি স্থাপনা উচ্ছেদ

তারিখ : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১