০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মুরাদনগরে অবৈধ ৪টি ড্রেজার মেশিন জব্দ

  • তারিখ : ০৩:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 487

ড্রেজার মেশিন জব্দ

ওসমান গনি সরকার,  মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা। এ সময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৪টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহনে সম্ভব নয় বলে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত প্রায় ৮হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর ও মোচাগড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ এবং আনসার বাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে অবৈধ ৪টি ড্রেজার মেশিন জব্দ

তারিখ : ০৩:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪