০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে আগামীকাল উত্তর জেলা আ’লীগের বর্ধিত সভায় থাকছেন ৩ কেন্দ্রীয় নেতা

  • তারিখ : ০৫:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • / 506

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় থাকছেন কেন্দ্রীয় ৩ নেতা। কেন্দ্রীয় নেতাদের আগমনে উৎসবের আমেজ বইছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাই স্বাস্থ্যবিধি মেনে বর্ধিত সভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বর্ধিত সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার স্বাক্ষরিত একটি চিঠি কমিটির নেতাদের দেওয়া হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে আগামীকাল উত্তর জেলা আ’লীগের বর্ধিত সভায় থাকছেন ৩ কেন্দ্রীয় নেতা

তারিখ : ০৫:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১