১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • তারিখ : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / 564

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রফতার কৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের হারুন আর রশিদের ছেলে প্রতিবন্ধী হানিফ ওরফে টুন্ডা হানিফ (৪২) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আলী আশ্রাফের ছেলে মামুন হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দোকানে চুরি করতে সঙ্গবদ্ধ একটি চোরচক্র একত্রিত হয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এএসআই হানিফের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযান চালায়।

এসময় দেশের বিভিন্ন থানায় ৫টি মামলার আসামী প্রতিবন্ধী হানিফ ওরফে টুন্ডা হানিফ ও ডাকাতিসহ ৩টি মামলার আসামী মামুন হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় জড়িত চোরচক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, এরা সবাই আন্ত:জেলা চোরচক্রের সদস্য। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জরিতদের গ্রেফতার করতে আমাদের নিউমিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

তারিখ : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১