০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার

  • তারিখ : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 972
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ রবিউল আউয়াল নামে এক যুবক ও ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রবিউল আউয়াল (৩২) উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও সাজাপ্রাপ্ত ছিদ্দিক মিয়া (৬৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে খুচরা ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবাসহ রবিউলকে আটক করে।
একই সময় মুরাদনগর থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আদালতে করা চেকের মামলায় পলাতক সাজাপ্রাপ্ত আসামী ছিদ্দিককে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার থেকে গ্রেফতার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, ইয়াবাসহ আটককৃত রবিউল আউয়াল ও ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিদ্দিক মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জন গ্রেফতার

তারিখ : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১